তেজগাঁও কলেজ অনার্স ভর্তি | নির্বাচিত শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা
তেজগাঁও কলেজে অনার্স ১ম বর্ষে ভর্তির জন্য নির্বাচিত সকল শিক্ষার্থীকে জানানো যাচ্ছে যে, ভর্তি কার্যক্রম সম্পন্ন করার আগে জাতীয় বিশ্ববিদ্যালয় ও তেজগাঁও কলেজের অফিসিয়াল নির্দেশনা ভালোভাবে অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ভুল তথ্য, unofficial link বা অননুমোদিত সহযোগিতা গ্রহণ করলে ভর্তি প্রক্রিয়ায় জটিলতা তৈরি হতে পারে।
১. জাতীয় বিশ্ববিদ্যালয়ের Final Admission Form পূরণ
প্রথমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের Admission Portal-এ প্রবেশ করতে হবে: www.nu.ac.bd/admissions
এরপর Applicant Login থেকে Honours Login সিলেক্ট করে Admission Roll ও PIN দিয়ে লগইন করতে হবে। Final Admission Form সঠিকভাবে পূরণ করে অবশ্যই প্রিন্ট করতে হবে।
সতর্কতা: NU Final Admission Form-এর প্রিন্ট কপি ছাড়া ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে না।
২. কলেজ ওয়েবসাইট থেকে Online Admission / Payment
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফর্ম পূরণের পর তেজগাঁও কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে: www.tejgaoncollege.edu.bd
কলেজ ওয়েবসাইট থেকে Admission / Online Admission / Ongoing Admission অপশনে গিয়ে Hons Regular 2025–2026 নির্বাচন করতে হবে।
এরপর NU Admission Roll দিয়ে তথ্য সার্চ করে Make Payment অপশনে গিয়ে ভর্তি ফি পরিশোধ করতে হবে।
নিরাপত্তার স্বার্থে সরাসরি কোনো vendor/payment link ব্যবহার না করে কলেজের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই ভর্তি কার্যক্রম শুরু করো।
৩. নির্ধারিত ভর্তি ফি পরিশোধ
কলেজ কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত ভর্তি ফি অনলাইনে পরিশোধ করতে হবে। বিভাগ/বিষয়ভেদে ফি ভিন্ন হতে পারে, তাই পেমেন্টের আগে portal-এ প্রদর্শিত তথ্য ভালোভাবে যাচাই করে নেবে।
Payment Successful হলে পেমেন্ট সংক্রান্ত তথ্য/রিসিপ্ট সংরক্ষণ করে রাখবে।
৪. Student Information Form পূরণ
ভর্তি ফি পরিশোধের পর আবার তেজগাঁও কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর Online Admission/Ongoing Admission অপশনে গিয়ে NU Admission Roll দিয়ে আবার লগইন/সার্চ করতে হবে।
তারপর Student Information Form সঠিকভাবে পূরণ করে Submit করতে হবে।
- শিক্ষার্থী ও অভিভাবকের সঠিক মোবাইল নম্বর প্রদান করবে।
- সব তথ্য ভালোভাবে যাচাই করে Submit করবে।
- ভর্তি কার্যক্রম অনলাইনে সম্পন্ন হচ্ছে, তাই প্রতিটি তথ্য সঠিকভাবে প্রদান করা অত্যন্ত জরুরি।
- ছবি আপলোডের ক্ষেত্রে ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা/সাইজ অনুযায়ী ছবি আপলোড করবে।
- Submit করার পর Student Information Form ডাউনলোড/প্রিন্ট করে সংরক্ষণ করবে।
কলেজে জমা দেওয়ার প্রয়োজনীয় কাগজপত্র
নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের কলেজে নিম্নোক্ত কাগজপত্র জমা দিতে হবে—
- HSC মূল মার্কশিট
- HSC Registration Card
- NU Final Admission Form-এর প্রিন্ট কপি
- College Portal থেকে প্রিন্ট করা Student Information Form
- অভিভাবকের NID কপি
- ২ কপি পাসপোর্ট সাইজ ছবি
- SSC ও HSC মার্কশিটের ফটোকপি
প্রতারণা থেকে সতর্ক থাকুন
কোনো গ্রুপ, অননুমোদিত ব্যক্তি বা unofficial source-এর সহযোগিতা নিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা ঠিক হবে না। এতে প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি থাকতে পারে।
- ভর্তি সংক্রান্ত কোনো সমস্যা হলে শুধুমাত্র তেজগাঁও কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া নম্বরগুলোতে যোগাযোগ করবে।
- সব তথ্য নিজে যাচাই করে অফিসিয়াল নির্দেশনা অনুযায়ী ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে।
বিশেষ নির্দেশনা
ভর্তি সংক্রান্ত যেকোনো আপডেট, নোটিশ ও নির্দেশনার জন্য নিয়মিত তেজগাঁও কলেজের অফিসিয়াল ওয়েবসাইট ও অফিসিয়াল পেজ অনুসরণ করো।
সঠিক তথ্য জেনে নিজ দায়িত্বে ভর্তি কার্যক্রম সম্পন্ন করো। পোস্টটি শেয়ার করে অন্য শিক্ষার্থীদের জানার সুযোগ করে দাও।